রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাড়ি ফেরা হলো না বরগুনার বৃদ্ধের

রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়িতে বেড়াতে এসে বেপরোয়াভাবে চলা ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খাঁন (৭০) নামের এক বৃদ্ধ।

রোববার সকালে উপজেলার উত্তর কদমতলা মহিলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুলতান খাঁন বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামে বাসিন্দা। তিনি গত ৭ দিন আগে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে বোন জামাই মেঃ তানজির মৃধার বাড়িতে বেড়াতে আসেন।

নিহতের বোন জামাই তানজির মৃধার ভাই সবুর মৃধা বলেন, তার বেয়াই সুলতান খাঁন সকাল বাড়ি থেকে বের হয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে দুইটি ইজিবাইক একই দিকে যাওয়ার সময় একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করতে গেল সুলতান খাঁকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সুলতান খাঁনের মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা এ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ