শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে ওয়েসিজ হোটেলের উদ্বোধন

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরে দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের পাটুল হালতির বিলে দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য দীলিপ কুমার দাস, দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর স্বতাধিকারী আশফাকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, মাসুদুর রহমান সহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৎ

এ সময় বক্তারা বলেন, নাটোরের নলডাঙ্গায় পাটুল হালতির বিল মিনিকক্সবাজার নামে খ্যাত। কিন্তু এখানে ভালো কোনো হোটেল ছিলো না। ফলে দূর-দূরান্ত থেকে অনেক পর্যটক এসে বিড়ম্বনায পড়তে হতো। এই হোটেল তৈরি হওয়ার ফলে পর্যটকদের অনেক সুবিধা হবে। পাটুল হালতির বিলকে দেশের বিভিন্ন জায়গায় চিনতে সাহায্য করবে। নাটোর জেলায় ভালো ভালো বিনোদনের জায়গা আছে কিন্তু ভালো হোটেল না থাকায় পর্যটকরা নাটোরে আসে না। এ জন্য সমাজের বিত্তবানদের ভালো ভালো হোটেল তৈরি করার জন্য অনুরোধ জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ