শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কালকিনিতে পাবলিক লাইব্রেরি উদ্বোধন

রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে উপজেলা পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমের পাশে এ লাইব্রেরির উদ্বোধন করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম।

উদ্বোধন শেষে পাবলিক লাইব্রেরীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. লুৎফর সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক সরদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুর রহমান রনি, সাবেক ছাত্রলীগ নেতা মো. শহিদ, রবিউল ইসলাম ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ