
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) : কেশবপুরের মসজিদ ও মন্দিরের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজ বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন অঞ্চল পরিদর্শনকালে মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবস্থা দেখে নিজ উদ্যোগে সংস্কারের জন্য বরাদ্ধ দিয়েছি। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রত্যেক অঞ্চলে সরজমিনে গিয়ে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাছি। কেশবপুর উপজেলার প্রায় সকল মসজিদ ও মন্দির জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসময়ে এমপি আজিজ উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্য কামনা করেন।’
এ সময় কেশবপুর উপজেলার ৩৫ টি মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য টিআর এর বরাদ্ধ ৫২ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা স্বাস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির পলাশ, আলাউদ্দীন আলা, এস এম মুনজুর রহমান, আব্দুল কাদের, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান প্রমুখ।
ওইদিন সকালে উপজেলা বন বিভাগের আয়োজনে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ১২ হাজার ৫ শত টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি। এছাড়াও উপজেলা সম্বয় কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আজিজ।
ছবিঃ ই-মইল











