রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে সুপারি বাগানে গৃহবধূর গলাকাটা লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে মিনু বেগম (৪০) নামে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধা বাড়ীর নির্জন একটি সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিনু বেগম নন্দনপুর গ্রামের রমিজ উদ্দিন বাড়ির মমিন ড্রাইভারের স্ত্রী ও ২ সন্তানের জননী। স্বামী মমিন ড্রাইভার ঢাকায় একটি কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।

মিনুর আত্মীয় রেজিয়া বেগম ও বাড়ির লোকজন জানায়, মিনু বৃহস্পতিবার দুপুরে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ির পাশের মৃধা বাড়ির একটি সুপারী বাগানে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় বাড়ির লোকজন পাশ্ববর্তী ওই বাগানে গলাকাটা মৃতদেহটি দেখতে পান৷ পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাত সড়ে ৯ টার দিকে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানায়, সে বাগানে মৃতদেহটি পাওয়া গেছে, সেটি একটি নির্জন বাগান। ওই বাগানে মাদকসেবী এবং জুয়াড়িদের আড্ডা বসে। তাদের হাতেই গৃহবধূ মিনু খুন হয়েছে বলে ধারণা তাদের।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হাসান মোস্তাফা স্বপন, সদর সার্কেল সোহেল রানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুদ্দিন আনোয়ার।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, খবর পেয়েই মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে আসি। তাকে হত্যা করা হয়েছে। তার হাত, গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। আশাকরি দ্রুত হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করা সম্ভব হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *