রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাউজানে বিদ্যুৎস্পর্শে এক শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মো: মারুফ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু এই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু মারুফের মা ইয়াছমিন আকতার ও দাদি লায়লা বেগমসহ আহাজারি করছেন। তাদের আহাজারীতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, আমি রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে শয়ন কক্ষে যেই। ছেলে খেলতে খেলতে আমার চোখ লেগে আসে, হঠাৎ উঠে দেখি আমার ছেলে বিছানায় নেই। বিছানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা আমার কক্ষে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থ করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. আলীকে ফোন করা হলে তাকে কেউ জানায়নি বলে জানিয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *