
কাজী আল আমিন, বিজয়নগর, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ সাগরের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ এর স্বাক্ষরিত এ নোটিশ জারি করেন।
২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের র্যালি ও আলোচনা সভায় সংগঠনের শৃঙ্খলা পরিপন্হী কার্যকলাপে লিপ্ত থাকায় এ নোটিশ জারি করা হয়।











