রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে কর্মহীন গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

থানচি (বান্দরবান) প্রতিনিধি : কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা সাম্প্রতিক সময়ে ব্যাংক ডাকাতিসহ কর্মতৎপরতা কারণে দফায় দফায় পর্যটক নিষেধাজ্ঞা থাকায় বান্দরবানে থানচিতে কর্মহীন নৌকা চালক, গাড়ি চালক ও পর্যটক গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা সদরে বাজার প্রাঙ্গনে প্রশাসনে সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে কর্মহীন নৌকা চালক, গাড়ি চালক ও পর্যটক গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ব্যাংক ডাকাতিসহ কর্মতৎপরতা কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমনের বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে পর্যটক গাইডসহ নৌকা চালক ও গাড়ি চালকদের কর্মহীন হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা আশঙ্কাজনক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদ অর্থায়নে নিবন্ধিত নৌকা চালক ৩০ জন, গাড়িচালক ২৫ জন এবং পর্যটক গাইড ১৩৭ জনকে ৫০ কেজি চাল ও নগদ ১ হাজার ৭শ’ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, থানচি বিজিবি’র হাবিলদার ইমাম প্রমুখ। এছাড়া নৌকা চালক সমিতি, বি-৭০ গাড়ি চালক সমিতি এবং পর্যটক গাইড সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *