বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে: এমপি মজনু

আব্দুল মোমিন, শেরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুর ডিজি হাইস্কুল খেলার মাঠে শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব (অনুর্ধ্ব ১৭ বালক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া ৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সানি, মহিলা ভাইস চেয়ারম্যান শিখা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, কুসুম্বী ইউপি চেয়ারম্যান শাহ আলম পান্না, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বাবন কুন্ডু।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শেরপুর পৌরসভা একাদশ ও কুসুম্বী ইউনিয়ন একাদশ। বিরতির পর মুষুলধারে বৃষ্টি শুরু হলেও শেষ পর্যন্ত খেলা গড়াতে থাকে। নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে খেলা শেষ হলে ট্রাইবেকারের মাধ্যমে ৫-৪ গোলে শেরপুর পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মুষলধারে বৃষ্টির কারণে খেলার মাঠে পুরস্কার বিতরণ করা সম্ভব না হওয়ায় অবশেষে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবর রহমান মজনু এমপি বলেন, যোগ্য খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। ভালো খেলা উপহার দিয়ে খেলার মাঠে দর্শক টানতে হবে। বিশেষ করে তরুণ যুবকদের খেলাধূলায় উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, শেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার জন্য দুটি জায়গায় নাম প্রস্তাব করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই শেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ