বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় সাতমাথা এলাকা রণ‌ক্ষেত্র

মো. ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার : বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে বগুড়ায় শিক্ষার্থী‌দের সা‌থে ছাত্রলী‌গের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় ব্যাপক ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে সাতমাথা এলাকা রণ‌ক্ষে‌ত্রে প‌রিণত হ‌য়।

মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার দি‌কে শিক্ষার্থীরা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে সাতমাথা সম‌বেত হ‌লে এই ঘটনার সূত্রপাত হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থী‌দের ধাওয়ার মুখে পিছু হ‌টে।

ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাট‌কেল নি‌ক্ষে‌পের সময় অন্তত ৫‌টি কক‌টেল বি‌স্ফোরণ ঘ‌টেছে ঘটনাস্থ‌লে।

এ সময় ইটপাট‌কে‌লের আঘা‌তে এক সাংবা‌দিক এবং এক শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছেন। একপর্যায় পু‌রো সাতমাথা এলাকা শিক্ষার্থী‌দের দখ‌লে নিয়ে বিক্ষোভ করে। এরমধ্যেই ছাত্রলী‌গের সা‌থে শিক্ষার্থী‌দের থে‌মে থে‌মে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাট‌কেল নি‌ক্ষে‌পের ঘটনা ঘট‌ছে। অধিকাংশ আন্দোলনকারী‌দের হা‌তে লা‌ঠি‌সোটা র‌য়ে‌ছে। ওই এলাকায় পু‌লিশ মোতা‌য়েন থাক‌লেও তা‌দেরকে সতর্কবস্থায় নিরব থাক‌তে দেখা গে‌ছে।

এ বিষ‌য়ে সদর ধানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ছাত্রদের আন্দোলনে প্রাথমিক অবস্থায় পুলিশ কোন ভুমিকা রাখছেনা। সাতমাথায় যে ঘটনা ঘটেছে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ