বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে ট্রাকচালক ও বাসের হেলপার নিহত

হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রাম হাটহাজারী উপজেলা আমানবাজারে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে দুই পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় হাটহাজারী-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মানিক ও বুলু বড়ুয়া। এরমধ্যে বুলু বড়ুয়া পেশায় ট্রাকচালক ও মানিক বাস চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই দিনে ফটিকছড়ি উপজেলায় ট্রাকচালকের সাথে কথা কাটাকাটি ও অটোরিকশা চালককে মারধর করলে তিনি আমান বাজার এসে ছুরি নিয়ে গাড়ি ফলো করে। ট্রাক আমান বাজারে আসলে ছেলেটার হাতে ছুরি দেখে হেলপার বাসের ভিতরে চলে যায়। বাসের হেলপার উঠতে না দিলে বাসের হেলপারকে ছুরিকাঘাত করেন। পরে ট্রাক ড্রাইভারকেও ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আসামিকে ডিবি পুলিশ আটক করেন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। আপাতত হাটহাজারী-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

হাটহাজারী থানার এসআই আলী আকবর বলেন, এক অটোরিকশাচালক দুই পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত করেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটোরিকশা চালককে আটক করা হয়েছে। কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ