শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বশির আলমামুন, চট্টগ্রাম : চলমান পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার সঙ্গে মিল রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

এছাড়া হল প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত শিডিউলে শাটল ট্রেন চলবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ