শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জামিন পেলেন সমন্বয়ক আরিফ

যায়যায় কাল প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল জামিন পেয়েছেন।

রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার ঘটনায় বিশেষ আইনে করা মামলায় আরিফকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ শনিবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। পুলিশ এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। আর তার আইনজীবীরা এ সময় জামিন চেয়ে প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ২৮ জুলাই ভোররাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে আরিফ সোহেলকে ডিবি ও সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে তার স্বজনেরা জানান। আরিফ সোহেল ভাববৈঠকি ও চিন্তা পাঠচক্রের নিয়মিত সদস্য।

এদিকে একই মামলায় আরিফের সঙ্গে রিমান্ডে থাকা বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আজ রিমান্ড শেষে এই আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ