শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গাজীপুরে পুলিশসহ ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক পুলিশ ও এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

নগরীর বাসন থানার সামনে থেকে মঙ্গলবার ভোরে পুলিশ সদস্যের এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির পাশের লেক থেকে যুবকের লাশ পাওয়া যায়।

নিহত পুলিশ সদস্যের নাম আবদুল মালেক (৪৫)। তিনি গাজীপুর নগরীর বাসন থানার কনস্টেবল ছিলেন। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

পুলিশ বলছে, সোমবার রাতে শতাধিক দুর্বৃত্ত ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে একটি মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিংযোগ করে। তখন পুলিশ সদস্যরা থানার পেছন দিক দিয়ে পালিয়ে গেলেও কনস্টেবল আবদুল মালেককে ধরে পিটুনি দেয় হামলাকারীরা। এ সময় তার মৃত্যু হয়।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ থানার সামনে পড়ে ছিল। তার পরনে পুলিশের পোশাকটিও ছেঁড়া ছিল।

এদিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে গত দুইদিন আনসার ও দুর্বৃত্তদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে সোমবার দুজনের মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, সকালে একাডিমের সামনে রূপনগর এলাকায় একটি লেক থেকে এক যুবকের গুলিব্দ্ধি লাশ উদ্ধার করে এলাকাবাসী। তাৎক্ষণকিভাবে তাকে কেউ চিনতে পারেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ