বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে ছাত্র-জনতার বাঁধভাঙা বিজয় মিছিল

Exif_JPEG_420

সাইদুল ইসলাম আবির, বিশেষ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

এ খুশিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে মঙ্গলবার ধানগড়া পৌর এলাকায় জড়ো হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ রিয়াদের নেতৃত্বে হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন। সেই সাথে বিজয় উল্লাস করে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমনাই)। অপর দিকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে শুকুরআনা নামাজ পড়ে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী থেকে কিশোরী সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। ছাত্র ও সাধারণ জনতাকে স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তারা মিছিলে অংশনেওয়া জনতা।

টানা কয়েক ঘন্টা বিজয় উল্লাসের পর বিজয় মিছিল নিয়ে রায়গঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এসময় ছাত্র-জনতাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। সবাই ‘পালাইলো রে পালাইলো, হাসিনা পালালো, ছি-ছি হাসিনা, লজ্জায় বাঁচিনা’ স্লোগান তুলে।

কারও হাতে জাতীয় পতাকা, কারও কপালে বাঁধা, কেউ উড়াচ্ছেন আবির, লাগিয়ে দিচ্ছেন একে-অপরকে৷ কেউ কেউ দীর্ঘদিনের ক্ষোভ ঝেড়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন৷ নারী-পুরুষ নির্বিশেষে এই বিজয় উল্লাসে অংশ নেন৷

পৌর এলাকার বাসিন্দা শাওন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর কিভাবে আনন্দ করেছে, সেটা তো দেখিনি। এবার দেখলাম। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। পরিবারকে নিয়ে আনন্দ উপভোগ করেছেন তিনি।তার মত আরো অনেকে স্ত্রী-সন্তান, মা, ভাই, বোনকে নিয়ে উৎসব করেছেন।

উৎসুক জনতাদের মধ্য থেকে গোলাম মুক্তাদির নামে এক বিএনপির কর্মী বলেন, এই সরকার ছিল একটা স্বৈরাচারী সরকার। এই সরকারের আমলে মানুষ বাক স্বাধীনতা হারিয়েছে। এক প্রকার আমরা গত ১৫ বছর ধরে পরাধীন ছিলাম। আজ আমাদের বিজয়ের দিন। স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। তাই আমরা বিজয় মিছিল করতে এসেছি। দিনব্যাপি প্রতিটা অলি-গলিতে মানুষ আনন্দ প্রকাশের পাশাপাশি মিষ্টিও বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ