সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি

কেফায়েত উল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো : সমাজের সর্বস্তরের মত বৈষম্য চলছে চট্টগ্রাম প্রেসক্লাবেও। সকল গণমাধ্যম কর্মীদের এখানে সদস্য করা হয় না। সদস্য করা হয় পরিচিত ও চেনা মানুষদের।

এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত শত সাংবাদিকের মনে। দেশ যখন বৈষম্য মুক্ত হলো তখন দাবী তুলল নগরীতে কর্মরত অন্য সাংবাদিকরা। তাদের একটাই কথা, একমাত্র দাবি নগরীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত প্ল্যাটফর্ম চট্টগ্রাম প্রেসক্লাব। অথচ এখানে কোন বৈষম্য থাকবে না।

সকল সাংবাদিককে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যভুক্ত করতে হবে। আর পুরাতন কমিটি ভেঙ্গে নতুন সদস্যদের নিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উপস্থিত সকল সাংবাদিকদের সিদ্ধান্তক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।


কমিটির সদস্যরা হলেন, বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, আহবায়ক, গোলাম মাওলা মুরাদ, সদস্য সচিব। সদস্য, সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাস শিল্পী, হাসান ফেরদৌস, মো.আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেনিন, কিরণ শর্মা ও সাব্বির আহমেদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ