শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর নবাবগঞ্জ ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, শিক্ষক-কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১২ টায় কলেজের মুল ফটকের সামনে ১২ দফা দাবিতে তারা মানববন্ধন কর্মসুচি পালন করে।

পরে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ঢাকা মোড়ে অবস্থান নেয়। এসময় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এ সময় সড়কের উভয় পাশে প্রায় ঘন্টা ব্যাপি যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কে অবস্থান শেষে তারা আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম পদত্যাগ না করলে তার রুমে তালা ঝুলিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।

এদিকে অভিযুক্ত অধ্যক্ষ্য শহিদুল ইসলামের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। সেখানে কর্তব্যরত কর্মচারি জানান গত ৫-৬ দিন ধরে অধ্যক্ষ্য কলেজে আসছেন না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ