শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফরিদপুরে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর ২৭ নং ওয়ার্ড পূর্ব কাফুরা গ্রামের ইতালি প্রবাসী মো. রফিকুল ইসলাম (রফিকের) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, গত শুক্রবার আনুমান রাত ১২ টায় থেকে ২টা পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানায়, চার থেকে পাঁচ লোক ঘরের দরজা ভেঙে নগদ অর্থ দেড় লক্ষ টাকা, গহনা, টিভি শাড়ি, মূল্যবান জিনিসপত্রসহ অনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

প্রবাসী রফিকের স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘদিন ইটালিতে থাকেন দুইটি শিশু মেয়ে সহ বৃদ্ধা শাশুড়িকে নিয়ে আমি থাকি। এলাকায় আমাদের সাথে কারো কোন ঝগড়া বিবাদ নেই। জীবন তিনি অনেক কষ্ট করে বড় হয়েছেন। কোন ধরনের ঝামেলা তিনি পছন্দ করে না। বিদেশে যাওয়ার কারণে আমার পরিবার একটু সচ্ছলতার মধ্যে এসেছি। হয়তো এটাই আমাদের কাল হয়েছে।

তিনি আরো বলেন, ডাকাতি করার সময় যদি আমরা চিৎকার চেঁচামেচি করতাম তাহলে আমাদের সবাইকে মেরে ফেলে রেখে যেত। ডাকাতরা চলে যাবার পরে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। এই ঘটনার সাথে আমাদের পাড়া-প্রতিবেশী একজনকে সন্দেহ হয়েছে এবং তার সাথে অজ্ঞাতনামা আর তিন চারজন ছিল। আমার স্বামীসহ পরিবারের লোকদের সাথে কথা বলে থানায় মামলা করবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ