বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরের নতুন ওসি আফজাল হোসাইন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আফজাল হোসাইন।

বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি ওসি (ডিবি) হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৯ জুলাই থেকে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জন্ম ও বেড়ে উঠা এ পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ঢাকা জেলায় চাকরিকালে কর্মদক্ষতার কারণে তিনি একাধিকবার আইজিপি ব‍্যাচ পুরস্কার লাভ করেন।

তিনি মুড়াপাড়া ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে ডিগ্রি পাশ করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, থানাকে দুর্নীতি ও দালালমুক্ত রেখে জনগণের সেবক হিসেবে সততার সাথে কাজ করতে চাই। থানায় জিডি ও মামলা করতে কোন খরচ লাগবে না। মাদক, জুয়া, সন্ত্রাস, নির্মূল করার লক্ষ্যে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণের প্রত‍্যাশা পূরণ করতে তিনি বদ্ধপরিকর এবং সকলের সহযোগিতা কামনা করেছেন এ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ