সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : মোজাম্মেল হোসেন মিঠু

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন মিঠু বলেছেন, রাজনৈতিক জীবনে ২০টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে আজ আমি সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে এই ফরিদপুরে জেলায় দায়িত্ব পালন করে চলছি।

তিনি আরও বলেন, এই ২০টি বছরে বিএনপি দলের আদর্শ বুকে ধারণ করে শত সাহস এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলছি। এই ফরিদপুরবাসী কেউ বলতে পারবে না আমার দ্বারা কারো কোন ক্ষতি হয়েছে বা আমি কখনো করো উপর ক্ষমতার প্রভাব খাটিয়েছি। আজ আমার বিরুদ্ধে যারা চাঁদাবাজির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা বানোয়াট কথা প্রচার করে চলছেন আমি এর তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাই।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উক্ত সম্মেলনে যার কাছে চাঁদা দাবি জানিয়ে একটি চক্র সংবাদ সম্মেলন করেছে সেই ভিকটিম উপস্থিত ছিলেন। ভিকটিম নিজেই মো. মোজাম্মেল হোসেন মিঠুর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

সংবাদ সম্মেলন মো. মোজাম্মেল হোসেন মিঠু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ফরিদপুরে নেই। কিছু ছাত্রছাত্রীকে ভুলভাল বুঝিয়ে একটি ষড়যন্ত্রকারী চক্র সংবাদ সম্মেলন করিয়েছেন আর যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজ যারা স্বৈরাচারী শাসকের হাত থেকে দেশের মানুষকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন। সেটা একটি অবিশ্বাস্য বিজয়। আর এই বিজয়কে কোনো ষড়যন্ত্রকারী নির্মূল করতে পারবে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ