সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারদের সহায়তা প্রদান

রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার বিকাল ৩টায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় গোলাম পরওয়াল বলেন, ছাত্র-জনতা দীর্ঘ স্বৈরশাসনের পতনের জন্য যে আন্দোলনের বীন বাজিয়ে ছিল। সেই আন্দোলনে শরিক হয়ে এ দেশের ১ হাজার ছাত্র-জনতা শাহাদাৎ বরণ করেছে। জীবন-মৃত্যুর মালিক একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহই। যারা দেশের প্রয়োজনে, স্বৈরশাসক উৎখাতের জন্য জীবন দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ন হয়েছে তাদেরকে যুগ যুগ ধরে এ দেশের মানুষ স্মরণ করবে। হকের জন্য তারা জীবন দিয়েছে। তাদের কে কেউ মৃত্যু বলিও না।

প্রধান অতিথি আরও বলেন, রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ প্রতিজ্ঞ। নতুন রাষ্ট্র নির্মাণে এই সরকারকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অসংগতি রয়েছে তা পুনর্গঠনে সময়ের প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী যতটুকু সময় প্রয়োজন এই সরকারকে সহযোগিতা করবে। সকল অসংগতি দূর হওয়ার পর একটি অবাধ ও সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। যার ভোট সে দিবে। এতে কেই বাধা হতে পারবে না। এই ভোটের মাঠ সৃষ্টি করতে যত অসংগতি আছে তা দূর করার জন্য এই সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহয়োগিতা করবে।

গোলাম পরওয়াল বলেন, এই সরকার যাতে স্থায়ীত্ব পেতে না পারে সে জন্য চক্রান্ত চলেছে। মিলিটারি ক্যু, জুড়িশিয়াল ক্যু শুধু নয়, নতুন নতুন চক্রান্ত করে এই সরকারকে হটাতে চাচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের ধোয়া তুলেছিল জামায়াত-শিবিরের বিরুদ্ধে। কিন্তু সকল চক্রান্ত নস্যাৎ করেছে জামায়াত-শিবির। বাংলাদেশের মন্দিরে মন্দিরে জামায়াত-শিবির পাহারা দিয়েছে। সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী। হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলমান সকলের এই দেশ। বাংলাদেশে সমান অধিকার নিয়ে বসবাসের অধিকার সবার আছে। মূলত হিন্দুদের জমি দখল, মন্দির ভাঙচুর, নির্যাতনের যত ঘটনা সবই আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘটিয়েছে। মূলতঃ এরাই সংখ্যালঘু নির্যাতনের ধোয়া তুলে সেকুলারদের নিকট ইসলামকে প্রশ্ন বিদ্ধ করতে চেয়েছিল। তাদের সে প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবশিত হয়েছে। তাই তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ প্রজ্ঞাপন দিয়েছিল। সেই প্রজ্ঞাপন দেওয়ার ৪ দিনের মধ্যে সমূলে পলায়ন করেছে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরীর সাবেক আমীর ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর, সাবেক কাব সদস্য ও কেন্দ্রিয় শুরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাটের সাবেক জেলা আমীর ও খুলনা অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন, জেলা নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বাগেরহাট -৩ এর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি ও সাবেক ছাত্র নেতা শেখ মোহাম্মদ ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, জেলা কর্মপরিষদ সদস্য ও বাগেরহাট-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, যুব বিভাগ সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য মঞ্জরুল হক রাহাদ, ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ, সাবেক কাব সদস্য শেখ এনামুল কবির, বাগেরহাট পৌরসভা আমীর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও বাগেরহাট সদর উপজেলা আমীর ডা. ফেরদৌস আলী প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, এই ভাঙা-চুরা দেশে আজ গড়ব আমরা নতুন তাজমহল। আমাদের দামাল ছেলেরা তাদের বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশে গড়ে দিয়েছে। তা ধরে রাখতে আমারে অনেক ত্যাগ করতে হবে।


অনুষ্ঠানে বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৫ শহীদ পরিবারের প্রত্যেক অভিভাবককে দুই লক্ষ করে টাকা প্রদান করেন।

সহযোগিতা প্রাপ্তরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হিজলা মাঠপাড়া এলাকার শহিদুল মোল্লার ছেলে শহীদ সাব্বির ইসলাম সাকিবের পরিবার, একই উপজেলার ভুড়ি গাংনি এলাকার পারভেজ শেখের ছেলে শহীদ বিপ্লব শেখ , মোরেলগঞ্জ উপজেলার হরিতকী তলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শহীদ মাহফুজুর রহমান, বাগেরহাট সদর উপজেলার বাসবাড়িয়া এলাকার বুলবুল কবিরের ছেলে শহীদ আলিফ আহমেদ সিমাম, একই উপজেলার গোপালকাঠি এলাকার কালাম মোল্লার ছেলে শহীদ আলমগীর মোল্লা।

সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ