সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

€T

আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর : বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত, বাঁধের পরিবর্তে বাঁধ নির্মাণের দাবি ও দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন নাগেশ্বরী উপজেলার শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে নাগেশ্বরী ডিএম স্কুল থেকে মিছিল বের হয়ে উপজেলা গেটের সামনে অবস্থান নেন। ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পড়ে,’ ‘জনে জনে খবর দে, ভারত প্রথার কবর দে,’ ‘ম তে মুদি, খ তে খুনি,’ এমন স্লোগনে মুখরিত হয় পুরো শহর।

মিছিল শেষে বিভিন্ন চুক্তির সমালোচনা করে ভারতীয় আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছেন ছাত্ররা, তেমনি ভারতকে রুখে দেবেন তারা। শেখ হাসিনা সরকার যেভাবে ভারতকে শুধু দুই হাতে দিয়ে গেছে, সেই দিন আর নাই। ভারতীয় সব চক্র রুখে দিতে হবে।

আরো বলেন, ভারত যে আগ্রাসন চালাচ্ছে তা থেকে বিশ্বের বোঝা আর বাকি নেই, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। জাতিসংঘের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

আরেক শিক্ষার্থী হোসাইন সিপাহী বলেন, ১০টি জেলার প্রায় ৩৬ লাখ মানুষ আজ পানিবন্দি। একের পর এক লাশ ভেসে উঠছে।

এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনি হাসিনার মতো মোদিরও বিচার বিশ্ব একদিন দেখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ