বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মিনহাজ আলী, শিবগঞ্জ(বগুড়া): বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮ টায় মোকামতলা ভাই ভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান।

সভায় সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, কোষাধ্যক্ষ ওয়াসিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, শফিউল আলম ডিউ, কনক দেব, সাবিত হোসেন, রায়হান আলী, রুহুল আমীন ও তৌহিদ মন্ডল উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ