বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষককে স্ব-পদে বহালের দাবিতে মানববন্ধন

জগন্নাথ সাহা, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে সদ্য সাবেক প্রধান শিক্ষক রোকসানা আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০ টা থেকে ১১ টা পযন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে শিক্ষক রোকসানা আহমেদকে আবারো তার পদে পুর্নবহালের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, অ্যাডভোকেট সাইদুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসিব, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা আহমেদসহ অনান্যরা।

বক্তরা বলেন, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষক রোকসানা আহমেদকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা অন্যায়, আইনের পরিপন্হী। তাকে স্ব-পদে আবারো পুনর্বহাল করে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হোক। পরে অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক এ কে এম গাঁলিভ খানের কাছে স্মারকলিপি প্রদান করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ