সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যার্তদের জন্য নাগেশ্বরীতে গণচাঁদা সংগ্রহ

€T

আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর : দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণচাঁদা সংগ্রহ করছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার সদস্যরা । বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ তুলে দিচ্ছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের আন্দোলনের প্রতিনিধিদের হাতে।

রবিবার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, সকাল ১০ টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণচাঁদা সংগ্রহ করেন। এবং দুপুরে বিভিন্ন বাজারে দোকানে দোকানে চাঁদা সংগ্রহ করে।

এসময় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ মামুন, লাভলু মিয়া, মহিউদ্দিন মারুফ, জিল্লুর রহমান জীম, আতিকুর রহমান।

মামুনুর রশীদ মামুন বলেন, ইতোমধ্যে সারাদেশে রেসকিউ অপরাশেন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু রয়েছে। এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটি পাবলিক ফান্ড রেইজিং এর উদ্যোগ শুরু করেছে।

উল্লেখ্য, আকস্মিক বন্যায় বাংলাদেশের ৯টি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যাকবলিত এসব জেলা হলো ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। টানা বৃষ্টির পাশাপাশি বাংলাদেশে বন্যার পেছনে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করছেন অনেকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ