
বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব এর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে পৌরসভার পেট্রোল পাম্প এলাকায়বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জলঢাকা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জমির উদ্দিন ভাষা।
এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল ও মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মাষ্টার সহ অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











