বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতকানিয়ায় ১৬ ইউপিতে নিবন্ধন কর্মকর্তা নিয়োগ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব পালনে কর্মকর্তা নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা ও জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর স্থানীয় সরকার শাখার স্মারকমূলে উপজেলা প্রশাসন এ নিয়োগ প্রদান করেন।

১৬টি ইউনিয়ন পরিষদে নিয়োগপ্রাপ্তরা হলেন চরতী ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, খাগরিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, নলুয়া ইউনিয়ন পরিষদে উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিব উল্যাহ্, কাঞ্চনা ইউনিয়ন পরিষদে উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মিজানুর রহমান, আমিলাইষ ইউনিয়ন পরিষদে ইউডিএফ বশির উদ্দিন আহমেদ, এওচিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ, মাদার্শা ইউনিয়ন পরিষদে উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, ঢেমশা ইউনিয়ন পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং সামছুদ্দীন, পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ কুমার দে, কালিয়াইশ ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানেজা ফাতেমা মৌসুমী, ধর্মপুর ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভাস্কর প্রসাদ চৌধুরী, বাজালিয়া ইউনিয়ন পরিষদে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম, পুরানগড় ইউনিয়ন পরিষদে প্রকল্প কর্মকর্তা (পজীপ) সঞ্জীব কুমার সরকার, সাতকানিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দীন ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিররুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়ন পরিষদে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকায় তাকে দায়িত্ব থেকে সরানো হয়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *