মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া স্টেডিয়ামে কোকোর নামে ব্যানার অপসারণ

মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম(বগুড়া): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়াম থেকে আরাফাত রহমান কোকো’র নামে লাগানো ব্যানার অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খান্দার এলাকার শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের পাশে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিনের নামে নির্মিত ফুটবল স্টেডিয়ামে মূল প্রবেশ পথে একটি কুচক্রী মহল বিশিষ্ট ক্রিড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকো’র নাম দিয়ে ব্যানার লাগিয়ে দেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টগোচর হলে তাৎক্ষণিক বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দকে ব্যবস্থা নিতে বলেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কিছু দুষ্কৃতিকারী বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এরকম কাজ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহাউদ্নি নাহিন, সোলাইমান আলী, সরকার মুকুল, রাঙ্গা, আসিফ, সরকার সিফাত ও ওয়াহার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *