মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে ৭ ব্যবসায়ীকে জরিমানা

আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): নোয়াখালী চাটখিল উপজেলার পাল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ ব্যবসায়ীর ২৪ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ও নির্ধারিত মূল্যের বাড়তি দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৭ জন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া গত সোমবার খিলপাড়া বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আকিব ওসমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *