শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজাদপুর প্রেসক্লাবে ‘পাবলিক কনসেপ্ট’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমিনুল হক, শাহজাদপুর(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘পাবলিক কনসেপ্ট’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকেয় শাহজাদপুর প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের পরিচালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু।

এছাড়াও বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনার কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. শফিকুজ্জামান শফি, সাবেক সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আতাউর রহমান পিন্টু প্রমুখ। এর আগে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবলিক কনসেপ্ট এর এডমিন সাংবাদিক মির্জা হুমায়ুন।

বক্তারা বলেন, শাহজাদপুরে যে কোনো ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক কনসেপ্ট ঘটনাস্থলে গিয়ে অতি দ্রুত তা লাইভ সম্প্রচার করে। এ কারণে সাধারণ জনগণ তাৎক্ষণিক খবর ঘরে বসেই দেখতে পায়।

বক্তারা পাবলিক কনসেপ্ট এর সফলতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহজাদপুর প্রেস ক্লাবের সহসভাপতি এমএ জাফর লিটল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *