বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে নিখোঁজ চার শিশুর মধ্যে ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ১

আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।

বৃহস্পতিবার সকালের দিকে জেলার তিন উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করেন স্থানীয়রা।

এ তথ্য নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায়।

উদ্ধার হওয়ার লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো, নারায়ণপুরের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭) এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে ও আতিকের বোন আঁখি খাতুন (৯)।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় আতিক হোসেনের ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে আরও ভাটিতে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়ন এলাকায় নাজমুল এবং চিলমারীর রানীগঞ্জ ইউনিয়ন এলাকায় জুয়েলের লাশ ব্রহ্মপুত্রে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। রাতে ভেসে যাওয়ায় লাশগুলো ভিন্ন ভিন্ন স্থানে উদ্ধার হয়েছে।

এর আগে, বুধবার দুপুরে নারায়ণপুরে নিজ গ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে কয়েকজন শিশু। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়ায় ওঠা ঢেউয়ে চার শিশু নিখোঁজ হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদে অনুসন্ধান করেও তাদের খোঁজ মেলেনি। শেষে বৃহস্পতিবার সকাল থেকে নদের ভাটিতে বিভিন্ন স্থান থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত নিখোঁজ আঁখি খাতুনের সন্ধান মেলেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ