
এইচ ডি রুবেল, কুলাউড়া(মৌলভীবাজার): কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের উছলাপাড়ায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ জানান, সবুজের নামে থানায় দুইটি মামলা হয়েছে।এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।











