বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী সাগর হত্যা, ইউপি চেয়ারম্যান প্রধান আসামি

সামিউল আলীম, বগুড়া: বগুড়ার শাহজাহানপুরে শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপনকে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলীকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের।

বৃহস্পতিবার সাগরের বোন রোখসানা আক্তার বাদি হয়ে শাজাহানপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন শাজাহানপুরের সাবরুল হাটখোলা পাড়া এলাকার পান্নু তালুকদার(৪৮), বাগিনা পাড়া এলাকার জলিল(৩০), নগর পাড়া এলাকার রবিউল(৩২), নন্দুকুলের ছোট শাহীন(৩৮), আখন্দপারার মিজান(২৭), হাটখোলা পাড়ার রেজা(৫০), তালুকদার পাড়ার রাফিদ(২৪), ফুলতলা মিনি পুকুরের মেহেদী হাসান বগা(২৭), দারিকামারীর ফজলু সোনার (২৯), নগর পাড়ার ইব্রাহীম (২৬), ফুলদিঘীর নায়েব আলী (৪৪), কাহালুর এরুইল বাজারের মোখলেছার রহমান মিন্টু(৪০), দেওড় এর সোহান(২৫), এছাড়াও সাবরুল ছোট মন্ডলপাড়ার জনি(৩০),সাজু(৩২), সাগর(২৫), মোস্তাফিজ (২১), শাকিল আহমেদ (২১) সহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহজাহানপুরের দেসমা থেকে মোটরসাইকেল যোগে ফেরার সময় সাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় নৃশংসভাবে খুন হন সাগর ও তার সহযোগী স্বপন। এ ঘটনায় গুরুতর আহত হন আরেক সহযোগী মোক্তার।

এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। তবে আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ