রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের মৃত্যুর খবরে পেয়ে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মেয়ে নিহত

আব্দুল মোমিন শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা থেকে মোটরসাইল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম।

রোববার সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা উপজেলার দক্ষিন গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২), একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)।

জানা যায়, তারা সকলে ঢাকা গাজীপুর একটি গার্মেস ফ্যাক্টরিতে চাকরি করেন। রাতে নিহত নূপুর আক্তারের মা মারা গেছে খবর পেয়ে ভোরে মোটরসাইল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার এক বাড়িতে ফিরছিল। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইলেটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হয় ও চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পোর ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ