বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত পিএসসহ আটক ২৪

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী জেলা ও মহানগর পুলিশের মিডিয়া উইং সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছে। তাদের মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন এবং মহানগরের থানাগুলো থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরের রানীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।

এদিকে নগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য অপরাধে নগরের থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়,জেলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী কি না সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

রোববার গভীর রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ