বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লামায় তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন, বিশেষ প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মতবিনিময় ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন।

বান্দরবানের লামায় আজিজ নগর ইউনিয়নে আজিজ নগর চাম্বী উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজিজ নগর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, তামীরে মিল্লাত দাখিল মাদ্রাসা, আজিজ নগর গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী শুভেচ্ছা ও উপহার দেন।

কেন্দ্রীয় ৩৮ টি ছাত্রদলের মধ্যে লামায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ০১টি প্রতিনিধি দল (২৪ নভেম্বর) রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমাদ তানু,দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর, পৌরসভা ছাত্রদলে সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, আজিজ নগর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন,সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম, যুগ্ম আহবায়ক অমিত হাসানসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সামগ্রী বিতরণ করা হয়।

একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, ফুটবলসহ নানান উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ছাত্রদলে নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক’সহ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *