সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাস্টার কামাল স্মৃতি সংসদের কার্যকরী কমিটি গঠন

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সরকারি নিবন্ধিত সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠান সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নে অবস্থিত মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১৯৮৫ সালের ২৮ আগস্ট এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৬ টায় মাকসৃ’র হল রুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নতুন অর্থবছরের কার্যকারী কমিটির গঠনের এজেন্ডা উপস্থাপিত হলে প্রতিষ্ঠিত সদস্য আবুল কাসেমকে সিলেকশন কমিটির আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি গঠন করা হয়। সিলেকশন কমিটির সম্মত্তিক্রমে ৩০ মিনিট পর সিলেকশন কমিটির আহ্বায়ক ২০২৫ অর্থবছরের ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।

সাধারণ সভা শেষ পর্বে ১০টায় প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল কাসেম কমিটির অনুমোদন পত্র হল রুমে পেশ করেন এতে সামছুল আজম অজ্ঞু কে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অনন্যরা হলেন সহ-সভাপতি মাষ্টার শফিউল আজম ও মাস্টার মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নিজাম উদ্দিন, সহ-সম্পাদক নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাস্টার হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মাস্টার কবিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন স্বাস্থ্য সহকারী, সহ ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক এস এম মাশরুর কামিল তকি, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার শরফুল আজাদ শিবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক আশ্রাফুল আলম আকতার, সহ প্রবাসী সম্পাদক মোহাম্মদ মামুন উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মেহেরাজ হোসন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল মাওলা সাকিল, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান, কার্যনিবার্হী সদস্য আজিম উদ্দিন সাহাব, মাহবুবুল মাওলা শিমুল, আব্দুর রহমান সেলিম, কমরুজ্জমান, মাস্টার জয়নাল আবেদিন।

সর্বশেষ নতুন কমিটির সদস্যবৃন্দ দাঁড়িয়ে পরিচয় প্রদান করে এবং উপস্থিত সবাই করতালির মাধ্যমে কমিটির সদস্যদের অভিবাদন জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ