
মোহাইমিনুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম): জাতীয় দৈনিক যায়যায়কাল পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুড়িগ্রাম উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সরকারি নিয়ম অনুযায়ী ৯ টা থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান না করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে যাওয়ার কারনে ৩ বিদ্যালয়ের ৩ প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী। চিঠিতে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে লিখিত ভাবে শোকজনের জবাব দিতে বলা হয়।
শোকজকৃত ৩ বিদ্যালায় গুলো হলো- কাজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজলডাঙ্গা ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমানন্দ মধ্যপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শোকজন প্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষকরা শোকজ নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, নোটিশের জবাব দেয়া হবে।
এর আগে, গত মঙ্গলবার ( ২০ জানুয়ারি) ‘ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, সকাল ১০টায় এসে দুপুর ১টায় স্কুল ছুটি’ শিরোনামে দৈনিক যায়যায় কাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।











