
বৃহস্পতিবার সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয় । শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস্উদ্দিন ৷ সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক মো. সরবেশ আলী। এ সময় রাজনৈতিক, সামাজিক ও সংগঠনটির সদস্যারা উপস্থিত ছিলেন ৷
প্রধান উপদেষ্টা মো. আজিজুর রহমান বলেন, সমাজের সবাই এভাবে এগিয়ে আসতে হবে অসহায়দের সহযোগিতা করার জন্য৷ তাহলে সমাজে দারিদ্র থাকবে না৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামস্উদ্দিন বলেন – আজকে মানবতা সামাজিক সংগঠনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে অনেক ভাল লাগছে ৷ সরকারের পাশাপাশি বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে থাকার অনুরোধ করেন তিনি।
সংগঠনটির পরিচালক মো. সরবেশ আলী বলেন, আমি এই সংগঠনের পরিচালক হিসেবে অনেক আনন্দিত ৷ ভবিষ্যতে আমরা যাতে আরো বেশি মানুষ কে সহায়তা করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি ৷











