
বি এম বাবলুর রহমান, তালা: সাতক্ষীরার তালায় ইসলামকাটি খরাইল কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ঐতিহাসিক অমুসলিম সমাবেশ, মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ইসলামকাটি ইউনিয়নের খরাইল কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাস্টার বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।তিনি তার বক্তব্যে বলেন-ইনশাআল্লাহ, মাজলুম জনতার বিজয় হবেই। জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমেই ভোটের রায়ে বিজয় নিশ্চিত হবে।অমুসলিমরাই আমাদের আমানত। তাদের জান মালের নিরাপত্তায় দেওয়ার দায়িত্ব আমাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাস্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, দৈনিক সংগ্রামের তালা প্রতিনিধি সাংবাদিক নাজমুল হক খান, প্রভাষক অরুণ কুমার, মনোরঞ্জন কুমার ব্যানার্জি, সুজিত কুমার সরদার, ননিগোপাল মন্ডল, ডা. দিলীপ কুমার বিশ্বাস, মেম্বার অসীম কুমার, মেম্বার আবদুল হাকিম, বিশ্বনাথ ব্যানার্জি, ডা. হাবিবুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, প্রশান্ত কুমার, মাস্টার মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মাস্টার বিকাশ চন্দ্র রায়কে সভাপতি করে ১৩ সদস্যের ওয়ার্ড কমিটি গঠন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা করতালির মাধ্যমে কমিটিকে সমর্থন জানান।











