রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শ্যামনগরে সুদের লেনদেন নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হন। স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় ২০ বছর আগে অমল সরকার মুজিবর গাজীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নেন। পরে পুরো টাকা পরিশোধ করা হলেও মুজিবর অতিরিক্ত ৯০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে তর্কাতর্কির একপর্যায় লাঠি-সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মুজিবর গাজী ও অমল সরকারের অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মুজিবর গাজীর মৃত্যু হওয়ার পরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ