রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে তারেক পরিষদের নতুন নেতৃত্ব সভাপতি হুমায়ুন সম্পাদক কামাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তারেক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে নবীনগরের সৌনিক হোটেলের হলরুমে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিপু আহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ুন কবীরকে সভাপতি এবং কামাল মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া আনিস হোসেনকে সাংগঠনিক সম্পাদক, শামীম আহমেদকে প্রচার সম্পাদক, জাকির হোসেনকে আইন বিষয়ক সম্পাদক এবং লুৎফুর রহমানকে অর্থ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম মাসুম সভায় বলেন, “তারেক পরিষদ একটি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে গণমানুষের দাবিদাওয়া তুলে ধরবে।”

সভায় জেলা নেতৃবৃন্দসহ নবীনগরের বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন নেতারা।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ