শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধার ঘাঘট নদীর তীর দখল করে কোটি টাকার বালুর ব্যবসা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরস্থ একমাত্র যাতায়াতের ব্যস্ততম নিউব্রিজ রাস্তাটি এখন বালুখেকোদের দখলে। তারা সেতুর পূর্ব পাশে ঘাঘট নদীর দু’পাড় দখল করে দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছে  অবৈধ বালুর ব্যবসা।

পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে বছরে কোটি টাকার বাণিজ্য করলেও যেন দেখার কেউ নেই। বিষয়টি দ্রুত জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করে স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত গাইবান্ধা নিউব্রিজের সাথে পূর্ব পাশে ১৫-২০ টি নৌকা ও বোলগেট দিয়ে বালু নামানো হচ্ছে ঘাঘট নদীর দুই পাড়ে। নদীর দুই তীর দখল করে বিশাল বালুর পাহাড় গড়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী মহল। তারা বাঁধ কেটে তৈরি করেছেন ট্রলি ও কাঁকড়া যাতায়াতের রাস্তা। বালুর ট্রলি ও কাঁকড়া দিয়ে বালু বহন করায় ঘটছে অহরহ দুর্ঘটনা। সেই বহনকারী যানবাহন থেকে বালু উড়ে পড়ছে স্কুল, কলেজগামী ও পথচারীদের চোখে মুখে।

সচেতন মহলের প্রশ্ন, দেশে যদি আইনের শাসন থাকে, তাহলে কিভাবে জেলা শহরস্থ একটি পয়েন্টে গুটি কয়েকজন অবৈধ বালু ব্যবসায়ী জাঁকজমকভাবে এ ব্যবসা করে যাচ্ছেন।

ভুক্তভোগীরা গাইবান্ধা নিউব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর পূর্ব পাশ দখলমুক্ত করতে অনতিবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিরতরে বন্ধে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *