বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে যুবকের মৃত্যু

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুর সদরের চর মোচারিয়ায় মোটরসাইকেল-ভ্যানগাড়ির সংঘর্ষে আশিক মিয়া (১৮) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বুধবার রাত ১১টার দিকে চর মোচারিয়া ইউনিয়নের ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে আশিকের মৃত্যুর তথ্যটি জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।

নিহত আশিক মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে। তিনি গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায়, এ বছর পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া জানান, রাত ১১টার দিকে বাজারে বসেছিলাম। এ সময় একজন দোকানদার দোকান বন্ধ করে নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। আর আশিক তার বোনের জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন। কিন্তু পথেই তিনি মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে যুবক আশিকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ