শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা সীমান্ত ১৫ বাংলাদেশি আটক, বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ কর্তৃক আটক হওয়া ১৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় তাদের আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন— খুলনা জেলার কয়রা উপজেলার ফজিলা খাতুন (৪৭) ও তার ছেলে মিলন গাজী (১৯), ডুমুরিয়া উপজেলার সবুজ মোড়ল (১২), তার স্ত্রী রেশমা খাতুন (২২) ও মেয়ে রাজিয়া খাতুন (৭), কয়রার মাদারবাড়িয়া গ্রামের জাফারুল ইসলাম (৩৮), তার স্ত্রী রহিমা খাতুন (২৮), ছেলে জামশেদ আলী (১২) ও মেয়ে জীম সুলতানা (৩), কয়রার এলেম সরদার (৪৯), তার স্ত্রী আকলিমা (৪৪) ও মেয়ে আছিয়া খাতুন (১১), মহারাজপুর গ্রামের আহসান হাবিব খোকন (৪২), তার স্ত্রী রওশন আরা বেগম (৩৮) ও ছেলে সোহান গাজী (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে কিংবা আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে প্রায়ই সীমান্ত এলাকায় কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটককৃতদের বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ