রবিবার, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অসহায় ৮ পরিবার পেল বায়েজিদ ভূঁইয়া’র সেলাই মেশিন

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মীনি শহীদ আরজু মনি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল, খাবার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুরের লুধুয়া ভুইয়া বাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।  পরে অসহায় ৮ পরিবারকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় যুবলীগ নেতা আকবর হোসেন মৃধা, হুমায়ুন কবির, রবিন হোসেন, রাজ  সহ যুবলীগের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ