বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে দুই মাদকসেবীর জেল-জরিমানা

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর(জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে গাঁজা সেবনকালে দুই ব্যক্তিকে জেল জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার আক্কেলপুর পৌরসদরের রেলকলনী ও পশ্চিম আমুট্র এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মুনিরা সুলতানা এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক এর সার্বিক সহযোগীতায় সঙ্গিয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালান। অভিযান পরিচালনাকালে মো. শোহিদ হোসেন (২৮) ও মো. মতিন (৩২) এর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

উদ্ধার শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. শোহিদ হোসেন ও মো. মতিন দু’জনকে ১শ’ টাকা করে জরিমানা ও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাদের সকলের বাড়ি আক্কেলপুর পৌরসদরে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা বলেন, মাদক সেবনকালে দু’জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, মাদক সেবন ও বিক্রিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ