শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা ইরানের

যায়যায়কাল ডেস্ক: ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের ২৩ তম দফায় হামলা।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে।

আইআরজিসির এই বিবৃতি এমন সময় এল, যখন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *