
স্টাফ রিপোর্টারঃ ব্যাবসায়ী রাজনীতিবিদ,নারী উদ্বেগতা হেলেনা জাহাঙ্গীর এবার ব্যাতিক্রমী এক উদ্যোগের পরামর্শ দেন! রীতি মতো তাঁর এই পরামর্শ যেনো জায়গা করে নিয়েছেন সকলের হৃদয়ে,প্রসংশায় ভাসছেন নেট দুনিয়ায়,হেলেনা জাহাঙ্গীর ২৮’মার্চ তাঁর ভেরিফাই ফেইসবুক আইডিতে লিখেন, আসসালামু আলাইকুম, আমি হেলেনা জাহাঙ্গীরের এই লেখাটা সকল জেলার মানুষকে গুরুত্ব দিয়ে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি!!
আপনার বাড়ীর পাশের মাদ্রাসার এতিম ছেলে/মেয়েটি পবিত্র ঈদের দিন মাদ্রাসাতেই নির্বৃতে একা-একা গুনগুন করে কাঁদছেন, আপনি নিজ দায়িত্বে আপনার সন্তানদের সাথে সেই এতিম একজন মানুষকে সকালে,দুপুরে,রাতে ঈদের খাবার খাওয়াবেন প্রয়োজনে আপনার সন্তানদের সাথেই মেহমান হিসেবে রাতেও আনন্দে রেখে দিবেন! একবার ভাবুনতো ত্রিশটা সাহরি/ত্রিশটা রোযা সহ আল্লাহর সকল হুকুম পালন করার পরে-ও ঈদের দিন এতিম মাসুম বাচ্চাটা মাদ্রাসায় পড়ে থেকে কাঁদবে আমাদের কি কোন দায়িত্ব নেই❓ প্রিয় ভাই-বোনেরা ঈদের দিন সকলের বাড়ীতেই অনেক ভালো ভালো খাবার এমনিতেই রান্না হয়,পরিবারের ৫/৭ জন সদস্যের সাথে একটি বাচ্চা এমনিতেই খেতে পারবেন, তাঁর জন্য আলাদা কোন আয়োজনের দরকার হবে না! শক্ত মনোবল নিয়ে আমরা যদি শহর থেকে শুরু করে গ্রামেগঞ্জে,পাড়ায় মহল্লায়,এই উদ্যোগটা গ্রহন করতে পারি তাহলে আল্লাহর রহমতে আর একটি এতিম বাচ্চা ও ঈদের খুশি থেকে বঞ্চিত থাকবেন না!!











