শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

একুশে বইমেলায় ‘মায়াবন্দি’ উপন্যাসের মোড়ক উন্মোচন করলেন মোকতাদির চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় কবি, লেখক ও গীতিকার মোসলেম উদ্দিন সাগরের ৪র্থ গ্রন্থ “মায়াবন্দি” উপন্যাসের মোড়ক উন্মোচন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বুধবার বিকালে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় ‘মায়াবন্দি’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, কবি আসলাম সানী, প্রভাষক ইফতেখার আনাম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য নাজিম উদ্দিন, কবি ও সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা আশেকুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ ও সোহেল রানা।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার মোসলেম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ ‘পথের শেষ নেই তবু পথে’ প্রকাশিত হয় ২০১৯ সালে। পরবর্তীতে উপন্যাস ‘জীবনের রঙ’, ‘আলোর ডুব’ প্রকাশিত হয়। ‘মায়াবন্দি’ উপন্যাসে লেখক ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষে-মানুষে মমত্ববোধের মানবিক বিশ্ব গড়ার বার্তা দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ